SIR Form Fill Up: বিবাহিত মহিলাদের জন্য পূরণের সম্পূর্ণ গাইড

Published On: November 9, 2025
SIR Form Fill Up: বিবাহিত মহিলাদের জন্য পূরণের সম্পূর্ণ গাইড

SIR Form Fill Up: পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলাদের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) ফর্ম পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই এখনো বিভ্রান্ত, বিশেষত প্রশ্ন হচ্ছে — ‘পিতা বা অভিভাবকের নাম’-এর জায়গায় কার নাম লেখা উচিত? এখানে জানুন দুটি ভিন্ন পরিস্থিতিতে বিবাহিত মহিলাদের জন্য SIR ফর্ম পূরণের সঠিক ও সহজ নিয়ম।

মূলত, ফর্ম পূরণের নিয়ম নির্ভর করে ২০০২ সালের ভোটার তালিকায় মহিলার নাম ছিল কি না, তার উপর।

পরিস্থিতি ১: যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না

যেসব বিবাহিত মহিলাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না, কিন্তু তাঁদের বাবা-মা বা পরিবারের অন্য কোনো সদস্যের নাম ছিল, তাঁদের ফর্মের ডানদিকের কলাম পূরণ করতে হবে।

অভিভাবকের বিবরণ (২০২৫ অনুযায়ী):

  • পিতা বা অভিভাবকের নাম: এখানে অবশ্যই বাবার নাম লিখতে হবে।
  • মায়ের নাম: মায়ের নাম এবং তাঁর EPIC নম্বর (যদি থাকে) উল্লেখ করতে হবে।
  • স্বামীর নাম: স্বামীর নাম এবং তাঁর বর্তমান EPIC নম্বর (যদি থাকে) লিখতে হবে। পিতা, মাতা বা স্বামী মৃত হলে শুধু নাম লিখলেই যথেষ্ট, EPIC নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়।

আত্মীয়ের বিবরণ (২০০২ অনুযায়ী):

  • এখানে সেই আত্মীয়ের নাম লিখুন, যার তথ্যের ভিত্তিতে ফর্মটি পূরণ করছেন (যেমন বাবা, মা, দাদু ইত্যাদি)।
  • ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী আত্মীয়ের EPIC নম্বর, নাম ও সম্পর্ক হুবহু লিখতে হবে। বানান ভুল থাকলেও পরিবর্তন করবেন না।
  • সবশেষে, ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে।

পরিস্থিতি ২: যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল

যেসব বিবাহিত মহিলাদের নাম ইতিমধ্যেই ২০০২ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাঁদের ফর্মের বাঁদিকের কলাম পূরণ করতে হবে।

প্রাথমিক তথ্য:

উপরের নিয়মের মতোই, বর্তমান নাম, EPIC নম্বর, ঠিকানা, ছবি, জন্মতারিখ, আধার নম্বর এবং ফোন নম্বর সঠিকভাবে পূরণ করুন।

অভিভাবকের বিবরণ (২০২৫ অনুযায়ী):

  • ‘পিতা বা অভিভাবকের নাম’-এর স্থানে বাবার নাম লিখবেন।
  • এরপর মায়ের ও স্বামীর নাম এবং তাঁদের EPIC নম্বর (যদি থাকে) উল্লেখ করবেন।

নিজের বিবরণ (২০০২ অনুযায়ী):

  • নির্বাচকের নাম: ২০০২ সালের ভোটার তালিকায় যে নাম ছিল, সেটি লিখতে হবে। যেমন, বর্তমান নাম রুবি দত্ত হলেও যদি ২০০২ সালে রুবি মুখার্জী লেখা থাকে, তবে সেটিই লিখুন।
  • EPIC নম্বর: ২০০২ সালের তালিকা অনুযায়ী আপনার EPIC নম্বর লিখুন। না থাকলে ফাঁকা রাখুন।
  • আত্মীয়ের নাম ও সম্পর্ক: ২০০২ সালের তালিকায় আপনার নামের পাশে যে আত্মীয়ের নাম ও সম্পর্ক উল্লেখ ছিল, তা হুবহু লিখুন।
  • সবশেষে, ২০০২ সালের তালিকা অনুযায়ী জেলা, বিধানসভা কেন্দ্র, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা উল্লেখ করুন।

গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

  • ফর্মটি অবশ্যই বাংলায় পূরণ করতে হবে।
  • EPIC নম্বর, আধার নম্বর বা অন্যান্য সংখ্যা ইংরেজিতে লিখতে হবে।
  • সবশেষে নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর করতে ভুলবেন না।
  • যদি কোনো বিভ্রান্তি থাকে, আপনার এলাকার বুথ লেভেল অফিসার (BLO)-এর সঙ্গে যোগাযোগ করুন।

নোট: সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করলে আপনার ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া হবে দ্রুত ও নির্ভুল।

Leave a Comment